ঢাকা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে চমক  

 

শফিকুল ইসলাম

 

ঢাকা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে চমক আসতে পারে রাজধানীর ভৌগোলিক সীমারেখা বিভক্ত হ'তে পারে চার ভাগে রাজধানীতে বসবাসরত বিপুল জনগোষ্ঠির নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতেই সরকার এই উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে

ঢাকা সিটি করপোরেশন ভেঙে চার ভাগ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে

সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন অনুষ্ঠানের আগেই ঢাকা মহানগর বিভক্ত হতে পারে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে প্রতিটি এলাকায় নির্বাচিত হবেন আলাদা মেয়র সিটি করপোরেশন এলাকায় বসবাসরত নাগরিকের সংখ্যা প্রায় এক কোটি এমন বিশাল নগরীর নাগরিক সেবা নিশ্চিত করতে একাধিক মেয়রের প্রয়োজন অনুভব করছেন সরকারের নীতিনির্ধারকেরা তারা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হবে

এছাড়াও সিটি করপোরেশনের মেয়রের পরিবর্তে প্রশাসক নিয়োগেরও চিন্তাভাবনা চলছে অন্তর্বর্তী সময়ে নিয়োগ পাওয়া প্রশাসককে নিয়ে যাতে রাজনৈতিক মহলে কোন ধরনের বিতর্ক সৃষ্টির সুযোগ না হয় সে বিষয়টিও সরকারের চিন্তাভাবনায় রয়েছে সব মহলে পরিচ্ছন্ন ইমেজ রয়েছে এমন কাউকে প্রশাসক নিয়োগ দেয়ার কথা ভাবছে সরকার

বহু আগে থেকে, ঢাকা নগরবাসীর সংখ্যা যেভাবে জ্যামিতিক হারে বাড়ছে তাতে একজন মেয়রের পক্ষে সব সামলানো অনেকটাই কঠিন হ'য়ে পড়ছে নাগরিক সেবাকে দোরগোড়ায় পৌঁছে দেয়ার চিন্তাভাবনা থেকেই রাজধানীকে চার ভাগে বিভক্ত করা সময়ের দাবি বলে অভিজ্ঞমহল মনে করেন

ঢাকার ভবিষ্যৎ মেয়রদের পদমর্যাদার বিষয়টি নিয়েও নীতিনির্ধারক মহলে আলোচনা চলছে বর্তমানে ঢাকার মেয়র পূর্ণ মন্ত্রীর মর্যাদায় আসীন চার ভাগে বিভক্ত রাজধানীর মেয়রেরা মন্ত্রী না কি প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন তা নিয়েও চলছে নানা আলোচনা এ সিদ্ধান্ত চূড়ান্ত করলে রাজনৈতিক মহলে কী ধরনের সাড়া মিলবে সে বিষয়টিও সংশ্লিষ্টরা ভাবছেন