ভাষা সৈনিকদের তালিকা তৈরি

 

সংলাপ

 

ভাষা সৈনিকদের প্রকৃত তালিকা তৈরি করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এ তালিকা তৈরি করার লক্ষ্যে একটি কমিটি গঠন করতে বলেছে আদালত গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী প্রকৃত ভাষা সৈনিকদের তালিকা ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে গেজেট আকারে প্রকাশের জন্য সরকারকে নির্দেশ দেয়া হয়েছে বিচারপতি মো: মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেন

রায়ে মহান ভাষা আন্দোলনের শহীদদের মরণোত্তর ও জীবিতদের জাতীয় পদক প্রদান করার জন্য সরকারকে নির্দেশ দেয়া হয়েছে একই সঙ্গে ভাষা সৈনিকদের মধ্যে যদি কেউ আর্থিক সাহায্য কামনা করেন সরকার তা দিতে বাধ্য থাকবে এছাড়া ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ এবং সরকারি সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে রায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি লাইব্রেরিসহ জাদুঘর প্রতিষ্ঠা এবং সেখানে ভাষা আন্দোলনের তথ্য সংক্রান্ত ব্রোশিয়ার রাখার নির্দেশ দেয়া হয়েছে যাতে পর্যটকরা ভাষা আন্দোলনের ইতিহাস জানতে পারে এছাড়া সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও এর মর্যাদা রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে আদালত