Please check whether Java is Enabled

সত্য বলুন-সত্যের উপর প্রতিষ্ঠিত হোন, নিজে বাঁচুন, দেশ ও জাতিকে বাঁচান ।।
রেজি নং: ডিএ-১৮২০।। ১৪ বর্ষঃ ৮ সংখ্যা ।। ঢাকা ।। বৃহস্পতিবার ।। ৭ শ্রাবণ ১৪১৭ ।। ২২ জুলাই ২০১০।।
e-mail : sanglap@bartamansanglap.com, hamiba@bartamansanglap.com
জ্ঞান অর্জনে বই-কেতাব হতে মানুষ-কেতাব উত্তম।।

Update : Every Thursday Night.

পাঠক সংখ্যা

 
পরিসংখ্যান >
 
 

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সময়ের দাবি

 

শেখ উল্লাস

 

রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত ইত্যাদি সব ধরনের সম্পর্কের মধ্যেই হৃদ্যতা ও শান্তি জড়িত থাকেআবার এটাও বলা চলে, শান্তির জন্যই সম্পর্ক তৈরি করা হয়আর সম্পর্ক দেশে দেশে বা প্রতিবেশী দেশের সাথে হলে সেখানে সহ-অবস্থানের কার্যক্রমের দিকগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বর্তমান মহাজোট সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর ভারতের সাথে বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় উঠে এসেছে এই সম্পর্ককে দু'দেশের  কোটি কোটি সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে       ... (বিস্তারিত)

বহুমাত্রিক কোন্দলের নিয়ন্ত্রক শুদ্ধি অভিযান

 

সংলাপ

 

'দল' শব্দটির প্রথম ব্যবহার কবে থেকে শুরু হয়েছে গবেষণা ছাড়া তা বলা কঠিন'দল' শব্দের আগে যখন থেকে রাজনৈতিক শব্দটি বসিয়ে দেয়া হল তখন থেকেই বহুল ব্যবহৃত শব্দের তালিকায় উঠে এসেছিল এ 'দল' শব্দটি, তা গবেষণা ছাড়াই বলে দেয়া যায় আর এই 'দল' শব্দের আগে রাজনৈতিক শব্দ বসে যাবার পর থেকেই দেখা গেল রাজনীতিতে 'দল বিচরণ করা শুরু করলো একা নয়, - তার একটি জমজ ভাইকে নিয়ে, যার নাম কোন্দল'দল' আর 'কোন্দল' যেন একটি জমজ শব্দ জোড়া'দল' আছে কিন্তু কোন্দল নাই এটা অসম্ভব কোন্দল আছে আর 'দল' নেই এটি অবাস্তব নীরব কোন্দল, সরব কোন্দল, রক্তপাত শূন্য কোন্দল, রক্তপাতময় কোন্দল, সশস্ত্র কোন্দল, নিরস্ত্র কোন্দল, সাময়িক কোন্দল, স্থায়ী কোন্দল, থেমে থেমে কোন্দল, লাগাতার       ... (বিস্তারিত)

শক্তির জয় সাময়িক সত্যের জয় আজীবন

 

 

সংলাপ

 

জামাত-শিবিরের রাজনীতি বিষাক্ত করেছে দেশের পরিবেশ নিজস্ব মতাদর্শের বাইরের ছাত্রসংগঠনের কর্মীদের ওপর ইসলামি ছাত্রশিবিরের কর্মকান্ড আবারো সামনে এনেছে তাদের উগ্রপন্থী রাজনীতির নগ্ন বীভৎস, পৈশাচিক চেহারাটাকে শিবিরসহ তাদের অভিভাবক সংগঠন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত স্বাধীনতাবিরোধী জামাতে ইসলামিকে নিষিদ্ধ করার দাবি উঠলেও কোনো সরকারই শেষ পর্যন্ত সে পথে হাঁটেনি রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নৃশংসভাবে ছাত্র হত্যা এবং রগ কাটার বীভৎস তাণ্ডব এবং গত ২৭ জুন হরতালকে কেন্দ্র করে নিরীহ পথচারীকে আগুনে পুড়িয়ে মারায় দীর্ঘদিনের এই দাবিকে গণদাবিতে পরিণত করেছে সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি নিষিদ্ধ হোক সাম্প্রদায়িক রাজনীতি        ... (বিস্তারিত)

গণ-মানুষের কাঠগড়ায় ভারতীয় রেল মন্ত্রক

 

সংলাপ

 

সস্তা চমকের আশায় মানুষের জীবন নিয়ে এক বিপজ্জনক খেলায় মেতেছেন ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত পনেরো মাস ধরে শিলান্যাস ছাড়া আর কোনো ক্ষেত্রে তার ন্যূনতম দায়িত্ব পালনের চেষ্টা করছেন না মমতা ব্যানার্জি গণ-মানুষ বলছে, রেলমন্ত্রীর এই দায়িত্বজ্ঞানহীনতার ফলে রেলের সামগ্রিক পরিকাঠামো অনিশ্চয়তার মুখে পড়েছে সম্প্রতি গভীর রাতেই ওপার বাংলায় বীরভুমের সাঁইথিয়া স্টেশনে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাঞ্চল এক্সপ্রেস ও বনাঞ্চল এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ১০০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে দু'মাসেরও কম সময়ের মধ্যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেড় শতাধিক যাত্রীর মমতা ব্যানার্জির আমলে ঘটে গেছে শতাধিক ছোট বড় দুর্ঘটনা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে অনেক ট্রেন        ... (বিস্তারিত)

ঢাকা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে চমক  

শফিকুল ইসলাম

 

ঢাকা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে চমক আসতে পারে রাজধানীর ভৌগোলিক সীমারেখা বিভক্ত হ'তে পারে চার ভাগে রাজধানীতে বসবাসরত বিপুল জনগোষ্ঠির নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতেই সরকার এই উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে ঢাকা সিটি করপোরেশন ভেঙে চার ভাগ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে

সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন অনুষ্ঠানের আগেই ঢাকা মহানগর বিভক্ত হতে পারে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে প্রতিটি এলাকায় নির্বাচিত হবেন আলাদা মেয়র সিটি করপোরেশন এলাকায় বসবাসরত নাগরিকের সংখ্যা প্রায় এক কোটি এমন বিশাল নগরীর নাগরিক সেবা নিশ্চিত করতে একাধিক মেয়রের প্রয়োজন অনুভব করছেন সরকারের নীতিনির্ধারকেরা        ... (বিস্তারিত)

২৭টি দেশের অর্থমন্ত্রীদের সম্মেলন

 

জয়ন্ত

 

ইইউ'র ২৭টি সদস্য দেশের অর্থমন্ত্রীরা গত ১৩ জুলাই ব্রাসেলসে অর্থ এবং আর্থিক তত্ত্বাবধানসহ বিভিন্ন সমস্যা নিয়ে একটি সম্মেলনে মিলিত হয়েছেন এবং বেশ কিছু ক্ষেত্রে মতৈক্যে পৌঁছেছেন তথ্য মাধ্যমের ধারণা, অর্থ এবং আর্থিক তত্ত্বাবধানের ক্ষেত্রে ইইউ একটি বড় পদক্ষেপ নিয়েছে

আর্থিক শৃংখলা জোরদার করার ক্ষেত্রে বিভিন্ন দেশের অর্থ মন্ত্রীরা আর্থিক তত্ত্বাবধান ব্যবস্থা জোরালো করার একটি প্রস্তাব গ্রহণ করেছেন তারা একমত হয়েছেন যে, আগামী বছরের জানুয়ারি থেকে আর্থিক বাজেটের পারস্পরিক যাচাই ব্যবস্থা কার্যকর করবেন

এর প্রধান লক্ষ্যে হলো : প্রতিটি সদস্য দেশ প্রতি বছরের প্রথম ছ' মাসের মধ্যে আগামী বছরের আর্থিক বাজেট অন্যান্য সদস্য দেশ        ... (বিস্তারিত)

ফ্রান্সে বোরখা নিষিদ্ধ!

 

সংলাপ

 

ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষে দেশটিতে প্রকাশ্যে নারীদের মুখমন্ডল ঢাকা বোরখা পরা নিষিদ্ধ বিল সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে বাস্তিল দিবসের প্রাক্কালে মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে সহজেই বিলটি পাস হয়েছে ৫৭৭ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটির পক্ষে ভোট পড়ে তিনশ' ৩৫ টি আর বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি

১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দূর্গ পতনের অন্যতম লক্ষ্য ছিলো ফ্রান্সকে একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি পাস হওয়ার পর এবার তা সেপ্টেম্বরে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে উঠবে এবং সেখানেও বিলটি অনূমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে         ... (বিস্তারিত)

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগুন নিয়ে খেলছে

 

সংলাপ

 

কিউবার নেতা ফিদেল কাস্ত্রো আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর মুখোমুখি অবস্থান বিশ্বকে পরমাণুযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন প্রায় এক বছরের মধ্যে এই প্রথম কাস্ত্রোকে টেলিভিশনে দেখা গেল

কাস্ত্রো বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে একে কেন্দ্র করেই পরমাণুযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে তিনি বলেন, 'আমার ধারণা, যুদ্ধের আশঙ্কা দিন দিন বাড়ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগুন নিয়ে খেলছে'

ইরানে হামলা চালালে তা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও সতর্ক করে দেন ফিদেল কাস্ত্রো         ... (বিস্তারিত)

অস্ত্র ব্যবসায়ে অ্যামনেস্টির নিন্দা

 

সংলাপ

 

অস্ত্র ব্যবসায়ে কোনো নিয়ন্ত্রণ না থাকায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কঠোর ভাষায় বিশ্বের শক্তিধর দেশগুলোর নিন্দা করেছে অ্যামনেস্টি বলেছে, অনিয়ন্ত্রিত অস্ত্র ব্যবসার কারণে বিশ্বজুড়ে মানবাধিকার লংঘন এবং যুদ্ধ অপরাধ বাড়ছে আজ প্রকাশিত অ্যামনেস্টির এ প্রতিবেদনে বলা হয়, বৃটিশ, ফ্রান্স, চীন, রাশিয়া এবং মার্কিন পরিবহন কোম্পানিগুলো এমন সব দেশে অস্ত্র পৌঁছে দিচ্ছে যেখানে ওসব অস্ত্র মানবাধিকার লংঘন এবং সহিংসতার কাজে ব্যবহার হতে পারে

এদিকে, বৃটেন ও জার্মানি গুচ্ছ বোমার ব্যবহার ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করছে অথচ, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বৃটিশ ও জার্মান কোম্পানিগুলো         ... (বিস্তারিত)

পাকিস্তান অস্থিতিশীল

 

সাদি

 

পাকিস্তানের উপর চীনের প্রভাব দিনে দিনে বাড়ছে বলে অভিজ্ঞমহল মতামত দিচ্ছেন আগামী বছরগুলোতে দু'দেশের সামরিক ও পরমাণু ক্ষেত্রে বোঝাপড়াও ক্রমশ আরো গভীর হ'বে এটা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ আরো বাড়িয়ে তুলবে এই ধারণা একটি ভারতীয় 'থিঙ্ক ট্যাঙ্ক' নয়াদিল্লিস্থ 'ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস' নামে সংস্থা বলেছে, কালে কালে পাক সরকার ও সেদেশের সেনা চীনের উপর বেশি বেশি করে নির্ভরশীল হয়ে পড়বে পাক অধিকৃত কাশ্মীরেও চীনের ক্রমবর্ধমান তৎপরতার ব্যাপারে ভারতকে সতর্ক হ'তে হ'বে বলে জানিয়েছে সংস্থাটি

ভারত ও আমেরিকার আপত্তি উপেক্ষা করে পাকিস্তানকে যে কোনও পরিস্থিতিতে সামরিক সাহায্য ও দু'টি ৬৫০ মেগাওয়াট         ... (বিস্তারিত)

 

ইরানের অপহৃত পরমাণু বিজ্ঞানী মুক্ত

 

সংলাপ

 

ইরানের অপহৃত পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরি তেহরানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত জানিয়েছেন তিনি প্রথমে তৃতীয় কোনো দেশে যাবেন এবং সেখান থেকে ইরানে যাবেন গতকাল তিনি ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসে আশ্রয় নিয়ে তাকে দ্রুত ইরানে ফিরে যাওয়ার ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তান দূতাবাস সেখানে ইরানের স্বার্থ দেখাশোনা করে গত বছর জুন মাসে পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরব যাওয়ার পর সৌদি গোয়েন্দা সংস্থার সহায়তায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সদস্যরা শাহরাম আমিরিকে অপহরণ করে।       ... (বিস্তারিত)

সংস্কৃতির বিকৃতি ঠেকাতে প্রবাসী

 

সংলাপ ॥ 

 

বাংলাদেশের গণমাধ্যমে ভাষা ও সংস্কৃতির বিকৃতি ঘটছেএহেন পরিস্থিতি থেকে ঐতিহ্যমন্ডিত বাঙালি সংস্কৃতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে প্রবাসী বাঙালিদেরকে আরো সজাগ হতে হবেএ ব্যাপারে জাতীয়ভিত্তিক মাধ্যম গুলোর কর্মকর্তাগণের দায়িত্ব অপরিসীমবিদেশী সংস্কৃতি অবলম্বনে যে সব নাটক অথবা চলচ্চিত্র তৈরি হচ্ছে সে সবে বাঙালি সংস্কৃতির পরিপূরক তেমন কিছু পাওয়া যাচ্ছে নাঅনেক অনুষ্ঠানেই নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে অবজ্ঞা করা হচ্ছে স্যাটেলাইট টিভিগুলোতে প্রচারিত অধিকাংশ নাটকে ভাষার বিকৃতি ঘটছে প্রায় সময়ই বাংলাদেশের সব ক'ি জেলা ও উপজেলাতে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার স্বার্থে শিল্পকলা একাডেমির নিজস্ব অডিটরিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা বর্তমান সরকারের তরফ থেকে নেয়া হয়েছে ইতোমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রকল্প পেশ করা হয়েছে

        ... (বিস্তারিত)

বিশ্বকাপ ২০১৪ ব্রাজিলে  

 

সংলাপ

 

বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই উঠেছিল বিতর্কবলা হচ্ছিল আয়োজক হিসেবে ব্যর্থ হতে পারে দক্ষিণ আফ্রিকা! সন্ত্রাসী হামলার হুমকিও ছিলকিন্তু শেষ পর্যন্ত রোববার সফলভাবেই শেষ হয়েছে বিশ্বকাপ প্রথমবারের মতো আয়োজক হয়েই সফল দক্ষিণ আফ্রিকাভাঙলো মিলন মেলাচার বছর পর দেখা হবে সাম্বা নৃত্যের দেশ ব্রাজিলে১৯৫০ সালের পর আবারো বিশ্বকাপের আয়োজক হয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ

একমাত্র দেশ হিসেবে ব্রাজিলই খেলেছে সব বিশ্বকাপসবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপও জিতেছে তারাইতালি চারবারতিনবার জার্মানিদু'বার উরুগুয়ে ও আর্জেন্টিনাফ্রান্স এবং ইংল্যান্ড একবার করে বিশ্বকাপ নিয়ে গিয়েছিল ঘরে১৯৩০ সাল উরুগুয়ে থেকে যাত্রা শুরু হয় বিশ্বকাপ ফুটবলেরপ্রথমবার ট্রফি জেতে স্বাগতিকরাচার বছর পর শিরোপা জেতে স্বাগতিক ইতালিফাইনালে তারা ২-১ গোলে হারায় সাবেক চেকোসলাভিয়াকে          ... (বিস্তারিত)

ক্যানসারের বিরুদ্ধে গবেষণা অব্যাহত

 

 

ঈশা  

 

ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধের অবসান! অন্তত তেমনটাই দাবি করছেন বিজ্ঞানীরাএমন একটি ওষুধ তারা আবিষ্কার করেছেন, যা ক্যানসারে ক্ষতিগ্রস্থ কোষ বা টিউমারকে সংকুচিত করে দিয়ে তার বিস্তার ঠেকিয়ে দেয়ার ক্ষমতা রাখেতা সে স্তনের ক্যানসারই হোক বা অগ্ন্যাশয় আর জরায়ুর ক্যানসারই হোকরোগীর শরীরে ওই ওষুধ ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিলে সাফল্য মিলবে বলে দাবি করেছেন ব্রিটেনের বিজ্ঞানীরা

এর আবিষ্কর্তা তথা মিডলসেকস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রে আইলেস এ কথা জানিয়ে বলেন, খুব বেশি হলে পাঁচ বছর।          ... (বিস্তারিত)

ধর্মীয় সম্প্রীতির নজির

 

 

ইমরান 

 

মুসলিম রমনী হুমা আবেদীনকে বিয়ে করে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করলেন ইহুদী ধর্মাবলম্বী কংগ্রেসম্যান এন্থনী উইনারগত ১০ জুলাই নিউইয়র্কের লং আইল্যান্ডে অনাড়ম্বর এক অনুষ্ঠানে বহুল আলোচিত এই বিয়ের অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উল্লেখ্য যে ২০০৮ সালের নির্বাচনে সিনেটর হিলারী ক্লিনটন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণাকালে মিস হুমা আবেদীন (৩৪) সাথে ছিলেনসে সময়েই নিউইয়র্কের ডেমক্র্যাট কংগ্রেসম্যান এন্থনী উইনার (৪৫) এর সাথে পরিচয় এবং উভয়ের মধ্যে ভালবাসা জাগ্রত হয়         ... (বিস্তারিত)

এক গুলিতে রুদ্ধশ্বাস নাটক শেষ

 

 

সংলাপ 

 

ফেরার আততায়ীর লাগাতার খোঁজ এবং তাকে কেন্দ্র করে রুদ্ধশ্বাস নাটকের যবনিকা পড়ল একেবারে সাদামাটাভাবে

ব্রিটিশ পুলিশের ইতিহাসে অন্যতম বৃহত্তম এই অভিযানে খরচও মাত্র একটি গুলিগত এক সপ্তাহ ধরে পুলিশ দাগি রাউল মোয়াটকে খুঁজছিলরাউল জেল থেকে বেরিয়েই খুন করে তার এক সময়ের প্রেমিকার নতুন প্রেমিককেআহত করে সেই প্রেমিকা এবং এক পুলিশকে       ... (বিস্তারিত)

বিশ্বে মোবাইল ফোন ব্যবহার হচ্ছে পাঁচশ কোটি

 

 

সংলাপ 

 

বিশ্বব্যাপী গণমানুষের হাতে থাকা প্রযুক্তি পণ্যের মধ্যে মোবাইল ফোন প্রধানতমদিন দিন বেড়েই চলছে মোবাইল ফোনের ব্যবহারনানা প্রযুক্তি সেবা থেকে উন্নয়নশীল দেশসমূহ পিছিয়ে থাকলেও ভিন্নতা রয়েছে মোবাইল ফোনের ক্ষেত্রে ওয়্যারলেস ইন্টেলিজেন্স - এর মতে, বিশ্বব্যাপী গত আঠারো মাসে একশ কোটির বেশি মোবাইল ফোন সংযোগ নতুনভাবে যুক্ত হয়েছে দ্রুততম এই অগ্রগতির ফলে বিশ্বে বর্তমানে মোবাইল ফোন সংযোগের পরিমাণ পাঁচশ কোটি ছাড়িয়ে গেছেঅনেক অঞ্চলে পেনিট্রেশন শতভাগ অতিক্রম করেছে, যেখানে মাথাপিছু একাধিক সংযোগও রয়েছেবেন উড নামের একজন মোবাইল ফোন বিশেষজ্ঞ বলেছেন, 'বিশ্বে বহুল ব্যবহৃত কনস্যূমার ডিভাইস - এর মধ্যে মোবাইল ফোন প্রধানতম১৯৮৭ সালে যুক্তরাজ্যে  যখন

          ... (বিস্তারিত)

শিল্পী নরম্যান

 

 

নাবিল 

 

অবৈধ সন্তান বলে পিতৃ পরিচয় পাননিঅসহায় মা-ও কাছে রাখতে পারেননি তাকেতাই বাধ্য হয়েই আশ্রয় নিতে হয় কালিম্পঙের এক অনাথ আশ্রমেতবুও দমেননি নরম্যান হাচিনসনস্রেফ প্রতিভার জোরেই পেয়েছিলেন ব্রিটিশ রাজ পরিবারের শিল্পীর পদএঁকেছেন রানী এলিজাবেথ সহ বহু বিখ্যাত মানুষের প্রতিকৃতিসম্প্রতি মরক্কোয় নিজের বাড়িতে ৭৯ বছর বয়সে মারা গেলেন এই বিখ্যাত শিল্পী

প্রথম জীবন সম্পর্কে যেটুকু জানা যায়, নরম্যানের বাবা স্কটল্যান্ডের এক রাজবংশের সন্তান, এরিক ডগলাস কালিম্পঙে থাকতে এসে কিশোরী পরিচারিকা, ফ্লোরেন্সের সঙ্গে জড়িয়ে পড়েন।          ... (বিস্তারিত)

প্রথম  আত্মপ্রতিকৃতি

 

 

সংলাপ

 

ছবি আঁকার প্রতি টান ছেলেবেলা থেকেই বাবা-মায়ের প্রশ্রয়ে পারিবারিক কাজ ছেড়ে ছবি আঁকাকেই পেশা হিসেবে নিয়েছিলেন যুবকটিনানান ধরনের ফরমায়েশি কাজের মধ্যে থেকেও যুবকটি নিজের আঁকার একটা টান অনুভব করতেন ক্যানভাসের পাশে একটা বড় আয়না টাঙিয়ে মাঝে মাঝে দেখতেন, তুলি হাতে নিজেকে কেমন লাগে ব্যাপারটা বন্ধুবান্ধবদের বললে তারা বিদ্রুপ করতেনবলতেন সময়ের অপচয়কিন্তু সেই যুবক তার ভাবনাটিকে মন থেকে মুছে ফেলতে চাননিসময় পেলেই নিজের আঁকার অনুশীলন করে গেছেনএকটা অদ্ভুত তৃপ্তি পেতেন সেই শিল্পী অন্যান্য অনুরোধি ছবির মতো ক্রেতা বা দর্শকদের খুশি করার জন্য নয়, নিজেকে খুশি করার জন্য তার স্বপ্রতিকৃতি আঁকতে         ... (বিস্তারিত)

প্রবাহ

 

This webpage is best viewed in 1024x768 resolution.

some of our pages requires Adobe Acrobat Reader.

So if you don't have acrobat reader please download it.

Feedback
Copyright by tcswebbd for bartamansanglap@2005. All rights reserved.

 

Links

হাক্কানী একাত্মতা
হাক্কানী
হাক্কানী মিশন
টিসিএস ওয়েব
নিউইয়র্ক বাংলা
সদালাপ
সাতরঙ
সোনার বাংলা
বাংলা টিভি
একটি বাংলাদেশ
ইউকেবিডি সংবাদ