বিশ্বকাপ ২০১৪ ব্রাজিলে  

 

সংলাপ

 

বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই উঠেছিল বিতর্কবলা হচ্ছিল আয়োজক হিসেবে ব্যর্থ হতে পারে দক্ষিণ আফ্রিকা! সন্ত্রাসী হামলার হুমকিও ছিলকিন্তু শেষ পর্যন্ত রোববার সফলভাবেই শেষ হয়েছে বিশ্বকাপ প্রথমবারের মতো আয়োজক হয়েই সফল দক্ষিণ আফ্রিকাভাঙলো মিলন মেলাচার বছর পর দেখা হবে সাম্বা নৃত্যের দেশ ব্রাজিলে১৯৫০ সালের পর আবারো বিশ্বকাপের আয়োজক হয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ

একমাত্র দেশ হিসেবে ব্রাজিলই খেলেছে সব বিশ্বকাপসবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপও জিতেছে তারাইতালি চারবারতিনবার জার্মানিদু'বার উরুগুয়ে ও আর্জেন্টিনাফ্রান্স এবং ইংল্যান্ড একবার করে বিশ্বকাপ নিয়ে গিয়েছিল ঘরে১৯৩০ সাল উরুগুয়ে থেকে যাত্রা শুরু হয় বিশ্বকাপ ফুটবলেরপ্রথমবার ট্রফি জেতে স্বাগতিকরাচার বছর পর শিরোপা জেতে স্বাগতিক ইতালিফাইনালে তারা ২-১ গোলে হারায় সাবেক চেকোসলাভিয়াকে

বিশ্বকাপ শিরোপা জেতা শুরু ব্রাজিলেরচারবছর পর আবার শিরোপা জেতে তারা১৯৬৬ সালে বিশ্বকাপ যায় ইংল্যান্ডের ঘরেএরপর আবারো ব্রাজিল১৯৭০ সালেও জেতে ব্রাজিলপরের বার জেতে আর্জেন্টিনা১৯৮২ সালে স্পেন বিশ্বকাপ জেতে ইতালিপশ্চিম জার্মানিকে ফাইনালে হারায় ৩-২ গোলে১৯৮৬ সালের বিশ্বকাপ ডিয়েগো ম্যারাডোনারতার হাত ধরে শিরোপা জেতে আর্জেন্টিনাচার বছর পর তাদের হাতে আবার উঠতে পারতো ট্রফিকিন্তু ফাইনালে জার্মানির কাছে ম্যারাডোনার দল ০-১ গোলে হেরে যায়

১৯৯৪ সালে শিরোপা জিতে ব্রাজিলচার বছর পর স্বাগতিক হওয়ার সুবিধা পুরো মাত্রায় কাজে লাগায় ফ্রান্স জিনেদিন জিদানের 'ম্যাজিকে' প্রথমবারের মতো ট্রফি জেতে তারা২০০২ সালে এশিয়ায় আয়োজিত প্রথম বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে ব্রাজিল জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো জিতে নেয় শিরোপা২০০৬ সালেও শিরোপা জিততে যাচ্ছিল জিদানের ফ্রান্সকিন্তু টাইব্রেকারে ৩-৫ গোলে ইতালির কাছে হেরে যায় তারাফুটবল চ্যাম্পিয়নদের তালিকায় যোগ হলো এবার স্পেনের নামরোববার সকার সিটি স্টেডিয়ামে ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে স্পেন প্রথমবারের মতো জিতে নেয় বিশ্বকাপ