ক্যানসারের বিরুদ্ধে গবেষণা অব্যাহত

 

 

ঈশা  

 

ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধের অবসান! অন্তত তেমনটাই দাবি করছেন বিজ্ঞানীরাএমন একটি ওষুধ তারা আবিষ্কার করেছেন, যা ক্যানসারে ক্ষতিগ্রস্থ কোষ বা টিউমারকে সংকুচিত করে দিয়ে তার বিস্তার ঠেকিয়ে দেয়ার ক্ষমতা রাখেতা সে স্তনের ক্যানসারই হোক বা অগ্ন্যাশয় আর জরায়ুর ক্যানসারই হোকরোগীর শরীরে ওই ওষুধ ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিলে সাফল্য মিলবে বলে দাবি করেছেন ব্রিটেনের বিজ্ঞানীরা

এর আবিষ্কর্তা তথা মিডলসেকস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রে আইলেস এ কথা জানিয়ে বলেন, খুব বেশি হলে পাঁচ বছরতার মধ্যেই এই ওষুধ বাজারে চলে আসবে। 

ডেইলী মেল জানিয়েছে, মার্কিন সংস্থা সেলডেক্স থেরাপটিকসের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই জীবনদায়ী ওষুধ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নতুন করে বেড়ে উঠবেযা স্তন, জরায়ুসহ দেহের বিভিন্ন জায়গায় তৈরি হওয়া টিউমার ধ্বংস করে দেবেএমনকি ভালো মাত্রায় উপকার পাবেন অগ্ন্যাশয়ের ক্যানসারে ভোগা রোগীরাও

অধ্যাপক আইলেস জানান, এই ওষুধ শুধু ওই টিউমারকে সংকুচিত করবে না, পাশাপাশি আরোগ্যের দিকেও রোগীকে এগিয়ে নিয়ে যাবেএর সঙ্গে যদি কেমোথেরাপি বা অস্ত্রোপচারের সাহায্য নেন, তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন রোগী

বিভিন্ন শ্রেণীর এই ওষুধ দিয়ে পরীক্ষা-নীরিক্ষা ইতোমধ্যেই করা হয়েছেতাতে খুব 'ভালো ফল' মিলেছে প্রাথমিকভাবে মানব শরীরেও এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নিএখন পর্যন্ত ৬০ জন পুরুষ ও মহিলা ক্যানসার রোগীর দেহে এর প্রয়োগ করা হয়েছে