মুসলিম
রমনী হুমা আবেদীনকে বিয়ে করে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করলেন
ইহুদী ধর্মাবলম্বী কংগ্রেসম্যান এন্থনী উইনার।
গত ১০
জুলাই নিউইয়র্কের লং আইল্যান্ডে অনাড়ম্বর এক অনুষ্ঠানে বহুল আলোচিত এই
বিয়ের অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
উল্লেখ্য যে ২০০৮ সালের নির্বাচনে সিনেটর হিলারী ক্লিনটন প্রেসিডেন্ট
প্রার্থী হিসেবে প্রচারণাকালে মিস হুমা আবেদীন (৩৪) সাথে ছিলেন।
সে
সময়েই নিউইয়র্কের ডেমক্র্যাট কংগ্রেসম্যান এন্থনী উইনার (৪৫) এর সাথে পরিচয়
এবং উভয়ের মধ্যে ভালবাসা জাগ্রত হয়।
সে
প্রেমের পরিসমাপ্তি ঘটলো পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে।
আমেরিকার মিডিয়ায় ফলাও করে প্রচারিত হচ্ছে এ বিয়ের সংবাদ।
অনেকে
ধারণা করছেন,
ইহুদি-মুসলমানের বিয়ের ঘটনাটি মার্কিন মুল্লুকে ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে
আরও সংহত করবে।