|
এক গুলিতে
রুদ্ধশ্বাস নাটক শেষ
সংলাপ
॥
ফেরার আততায়ীর
লাগাতার খোঁজ এবং তাকে কেন্দ্র করে রুদ্ধশ্বাস নাটকের যবনিকা পড়ল একেবারে
সাদামাটাভাবে।
ব্রিটিশ পুলিশের
ইতিহাসে অন্যতম বৃহত্তম এই অভিযানে খরচও মাত্র একটি গুলি।
গত এক
সপ্তাহ ধরে পুলিশ দাগি রাউল মোয়াটকে খুঁজছিল।
রাউল জেল
থেকে বেরিয়েই খুন করে তার এক সময়ের প্রেমিকার নতুন প্রেমিককে।
আহত করে
সেই প্রেমিকা এবং এক পুলিশকে।
তারপর
থেকে ‘চেজ’
করতে থাকে পুলিশ।
তাড়া করতে করতে
শেষ অবধি উত্তর পূর্ব ইংল্যান্ডের নিউ ক্যাসেলের কাছে রথবেরি গ্রামে এই
‘চেজ
সিন’
ক্লাইম্যাক্সে পৌঁছায়।
সেখানেই
জাল গুটিয়ে আনে পুলিশ।
সন্ধ্যে
সাতটা নাগাদ রথবেরির উপকণ্ঠে নদীর তীরে রাউলের খোঁজ মেলে।
নর্থামব্রিয়া
পুলিশের চিফ সুপারিন্টেন্ডেন্ট মার্ক ডেনেট জানিয়েছে,
পুলিশ দেখে,
নদীর তীরে ছবির সঙ্গে মিল আছে এমন একজন দাঁড়িয়ে আছে।
আততায়ী
সেই সময় সশস্ত্র ছিল।
সঙ্গে
সঙ্গে ঘিরে ফেলা হয় গোটা এলাকা।
লোক
চলাচল বন্ধ করে দেয়া হয়।
স্থানীয়
বাসিন্দাদের বাড়ি থেকে বেরুতে বারণ করে দেয়া হয়।
শুরু হয়
দর কষাকষি।
কিন্তু
বেশ কয়েক ঘন্টা কথাবার্তা চালিয়েও রাউলকে তারা পথে আনতে পারেননি।
মার্ক আরও
জানিয়েছেন,
শেষ পর্যন্ত
রাউলকে গুলি করা হয়।
তার
শরীরে গুলি লাগে এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে
তার চিকিৎসা চলছে।
কোনও
পুলিশ আহত হয়নি।
|