পশ্চিমবঙ্গের রাজারহাট নিউ টাউনের

নাম হলো জ্যোতি বসু নগর

 

 

ইমরান 

 

পশ্চিমবঙ্গের রাজারহাট নিউ টাউনের নাম করা হয়েছে জ্যোতি বসু নগরবুধবার গৃহায়নমন্ত্রী গৌতম  দেব একথা বলেন

গৃহায়নমন্ত্রী বলেন, জ্যোতি বসু নগরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী ১ অক্টোবরওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতৃবৃন্দ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে উপনগরীতে জ্যোতি বসুর একটি মূর্তি বসানো হবেএছাড়া তার নামে একটি উদ্যানও থাকবে১ অক্টোবর থেকে ১৫ দিন ধরে চলবে সেই অনুষ্ঠান মন্ত্রী জানান, রাজারহাটে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের নামকরণের জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছেএই প্রকল্পের ২০ হাজার কোটি টাকা খরচ করা হবে রাজারহাটে যে ২০ হাজার ফ্ল্যাট তৈরি হয়ে রয়েছে, ৬ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী তার উদ্বোধন করবেনতিনি বলেন, হিডকো আরো ১০ হাজার নতুন ফ্ল্যাট তৈরি করবে অন্যদিকে রেললাইনের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে, তারাও এখানে জমি পাবেন