|
 |
|
ফতোয়া অবৈধঃ
ফতোয়াবাজদের দৌরাত্ম্য থেকে জাতি মুক্ত
শেখ উল্লাস
॥
‘ধর্ম মানবতার
জন্য, কোন ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের জন্য নয়’
- এই কথাটি সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে দীর্ঘ দিন ধরে
সভা-সেমিনার-গবেষণা-আলোচনা-লেখা-লেখি করে আসছে সাপ্তাহিক বর্তমান সংলাপ।
ধর্মের নামে
এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে ধর্মভীরু ও ধর্মান্ধ বানিয়ে নিজেদের কায়েমী
স্বার্থ উদ্ধার করে যাচ্ছে ফতোয়াবাজ ধর্মব্যবসায়ীরা।
ফলে
ধার্মিক ও ধর্মপ্রাণ মানুষের সংখ্যা দিন দিনই কমে যাচ্ছে, যার খেসারত দিতে
হচ্ছে সমাজকে, দুর্নীতিসহ যাবতীয় মিথ্যাচার কায়েম হচ্ছে সর্বত্র।
তথাকথিত
ধর্মবেত্তারা নিজেদের স্বার্থে ধর্মের বিশেষ করে ইসলাম ধর্মের মনগড়া ব্যাখ্যা
বিশ্লেষণ করছে যার অপর নাম ফতোয়াবাজি।
গত ৮ জুলাই
বৃহস্পতিবার ফতোয়ার নামে সংঘটিত সব ধরনের বিচারবহির্ভূত কার্যক্রমকে অবৈধ ও
আইন বহির্ভূত বলে রায় দিয়েছে হাইকোর্ট। ...
(বিস্তারিত) |
|
আমরা হিন্দু বা
মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।
এটি কোন
আদর্শের কথা নয়, এটি বাস্তব কথা।
সংলাপ
॥
‘মা
প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ রেখে দিয়েছেন
যে মালা-তিলক-টিকিতে কিংবা টুপি-লুঙ্গি-দাড়িতে ঢাকবার জো-টি নেই।’
মুহাম্মদ শহীদুল্লাহর এ-দুঃসাহসিক উক্তি বাঙালির জাতীয় চেতনা শাণিতকরণে
মাইলফলকের ভূমিকা আজও পালন করে যাচ্ছে।
পাকিস্তান প্রতিষ্ঠার (১৯৪৭) পরপরই দেশের রাষ্ট্রভাষা উর্দু হবে,
না বাংলা হবে এ বিতর্ক সৃষ্টি হলে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে জোরালো
বক্তব্য উপস্থাপন করেন।
তাঁর এ ভূমিকার ফলে তৎকালীন পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা আন্দোলনের পথ প্রশস্ত
হয়।
জন্ম,
পেয়ারা গ্রাম,
চব্বিশ পরগনা,
পশ্চিমবঙ্গ,
১০ জুলাই ১৮৮৫।
ভাষাবিদ,
ভাষাবিজ্ঞানী,
গবেষক ও শিক্ষাবিদ।
১৯০৪-এ হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রাস পাস।
বিভিন্ন ভাষার প্রতি উৎসাহ এবং একাধিক ভাষা শিক্ষার সূত্রপাত এই বয়সেই হয়েছিল।
১৯০৬-এ কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ.এ. পাস।
১৯০৮-১৯০৯-এ যশোর জেলা স্কুলে শিক্ষকতা।
১৯০৯-১৯১০-এ কলকাতা সিটি কলেজে অধ্যয়ন ও সংস্কৃতে অনার্সসহ বি.এ.পাস।
...
(বিস্তারিত) |
|
ডি-৮ সম্মেলন
সংলাপ
॥
ডি-৮
দেশগুলোর সপ্তম শীর্ষ সম্মেলন গত ৮ জুলাই নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত
হয়েছে।
সংস্থার নতুন চেয়ারম্যান দেশ হিসেবে নাইজেরিয়া
‘ডি-৮
দেশগুলোর পুঁজি বিনিয়োগ ও সহযোগিতা তরান্বিত করা’
এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য নিশ্চিত করেছে,
যাতে সদস্য দেশগুলোর মধ্যে আর্থ-বাণিজ্যিক পারস্পরিক যোগাযোগ জোরদার এবং
বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন
তরান্বিত
করা যায়।
সম্মেলন শেষে
‘আবুজা
ঘোষণা’
গৃহীত হয়েছে।
ডি-৮
হচ্ছে একটি অর্থনৈতিক সংস্থা।
এর লক্ষ্য হল ইসলামি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং সদস্য দেশগুলোর
অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করা,
যাতে ইসলামি দেশগুলো বিশ্ব অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে
পারে।
সুতরাং
প্রতিবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য আর্থ-বাণিজ্যিক যোগাযোগ জোরদার এবং
অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করাকে কেন্দ্র করে চালানো হয়।
এবারের সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিশেষ করে ব্যক্তি মালিকানাধীন
শিল্পপ্রতিষ্ঠানের ভূমিকা পালনের গুরুত্ব জোরদার করেছেন। ...
(বিস্তারিত) |
|
অদ্ভুত
রাজনৈতিক সংস্কৃতি
সাদি
॥
সম্প্রতি বাংলাদেশের জাতীয়তাবাদী জোট ডাক দিয়েছিল লন্ডনের আলতাব আলী পার্কে
এক সমাবেশের।
জাতীয়তাবাদের স্পষ্ট গর্জন শুনেছে ব্রিটেনের বাঙালিরা।
জাতীয়তাবাদীরা জমায়েত হয়েছিলেন গত ১৪ জুন।
বাংলাদেশে গণতন্ত্র নেই।
অমানবিক কর্মকান্ডে ছেয়ে গেছে সারা বাংলাদেশ।
কিছু পত্রিকার পাতায় ও ইলেকট্রনিক মিডিয়ায় এরকম খবর ছাপা হয়েছে।
বিরোধীদলের তাদের নিজস্ব ইস্যু নিয়ে মাঠে নামার অধিকার আছে।
খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির লন্ডন শাখা তাদের সে বারতা
পৌঁছাতে কোনোই বাঁধা থাকার কথা নয়।
কিন্তু সে বার্তা শুনবে কারা?
বাংলাদেশের অভিবাসী মানুষ নাকি শ্বেতাঙ্গ নারী-পুরুষ।
সমাবেশ হবে।
বর্তমান সরকারের
‘অগণতান্ত্রিক
আর অমানবিক’
কর্মকাণ্ডের বিরুদ্ধে ওই দেশের বাঙালিদের জাগিয়ে তোলাই তাদের লক্ষ্য হবে এটাই
তো স্বাভাবিক।
প্রয়োজনে হাজার মানুষের সমাবেশের ...
(বিস্তারিত) |
|
ঢাকায়
আসছে ‘সোনার
তরী’
জয়ন্ত
॥
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের দেড়শো বছর উপলক্ষে বিশেষ ট্রেন
‘সোনার
তরী’
আগামী ৭ আগস্ট কলকাতা থেকে ঢাকায় আসবে।
ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক
বিনিময় কর্মসূচি উপলক্ষে এই আয়োজন।
পরের দিন ২২ শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে ঢাকায় একটি অনুষ্ঠান হবে।
সেখানে উপিস্থত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মমতা ছাড়াও ভারতীয় প্রতিনিধিদলে নেতৃত্ব দেয়ার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী
প্রণব মুখোপাধ্যায়ের।
ওই বিশেষ ট্রেনের যাত্রী হিসাবে বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানাবে ভারতের রেল।
তথ্যাভিজ্ঞ মহল মনে করছে,
সাংস্কৃতিক বিনিময়ের এই কর্মসূচির মধ্য দিয়েই দু’দেশের
মধ্যে ট্রেন চলাচল সম্প্রসারণের প্রয়াস।
...
(বিস্তারিত) |
|
শিলংয়ে রবির স্মৃতি রইলো না
মাসুম
॥
সমগ্র বিশ্বে যখন রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে,
তখনই তাঁর প্রিয় ভারতের শিলংয়ের বাড়িটি ভেঙে ফেলা হল।
এই বাড়িতে বসেই বেশ কয়েকটি সমাদৃত লেখা লিখেছিলেন রবীন্দ্রনাথ।
সেসবের তোয়াক্কা না করেই সিধলি হাউসের বর্তমান মালিক বাড়িটিকে
ধূলিসাৎ করে দিয়েছেন।
১৯২৭ সালে যখন শেষবারের জন্য রবীন্দ্রনাথ শিলংয়ে আসেন,
তখনও তিনি এখানেই উঠেছিলেন।
সেসব এখন ইতিহাস।
গত কয়েকদিন ধরেই বাড়িটি ভেঙে ফেলার কাজ চালিয়েছেন বর্তমান মালিক
ফিলিপ পালা।
সম্পর্কে আবার তিনি জলসম্পদ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিনসেণ্ট
পালার আত্মীয়।
উল্লেখ্য,
রবীন্দ্রনাথ তিন বার শিলং গিয়েছিলেন।
শেষবার গিয়েছিলেন ১৯২৭ সালের মে-জুন মাসে।
তাঁর সমাদৃত উপন্যাস যোগাযোগ’
এখানে বসেই লেখা।
‘সুসময়’
ও
‘দেবদারু’র
মতো কয়েকটি কবিতারও সাক্ষী ছিল এই বাড়িটি।
...
(বিস্তারিত) |
|
কাশ্মীরে গৃহযুদ্ধ নামলো ভারতীয় সেনা
ইমরান
॥
পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে বুধবার কাশ্মীরে সেনা মোতায়েন
করেছে ভারত।
রাজ্য প্রশাসনকে সহযোগিতা করার জন্যই সেনা পাঠানো হয়েছে বলে
জানিয়েছে ভারত।
কাশ্মীরের কারফিউ কবলিত এলাকায় হিংসা মোকাবিলায় প্রতিরোধক ব্যবস্থা
হিসেবে কাজ করবে সেনাবাহিনী।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এম এম
পাল্লাম রাজু জানিয়েছেন,
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই একমাত্র সেনাবাহিনীকে
ব্যবহার করা হবে।
কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ করে সেনাবাহিনী।
গত সপ্তাহে মঙ্গলবার কাশ্মীরের পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে।
নিরাপত্তাবাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পর পরিস্থিতি ক্রমশ
নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা
রাতেই কথা বলেন কেন্দ্রের সঙ্গে।
কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সেনা পাঠানোর জন্য
কেন্দ্রের কাছে আবেদন করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে বুধবার সকালে নিরাপত্তা
...
(বিস্তারিত) |
|
জনশক্তি রপ্তানিতে ধস
শাওন
॥
রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।
চলতি বছরে রেমিট্যান্সের প্রবৃদ্ধি আরো নিম্নগতি হতে পারে।
মন্দা ও রাজনৈতিক কারণে গত এক বছরে যে পরিমাণ বাংলাদেশী শ্রমিক
দেশে ফিরে এসেছেন ওই পরিমাণ বিদেশে যায়নি।
এর প্রভাব পড়তে শুরু করেছে রেমিট্যান্সের সামগ্রিক প্রবৃদ্ধিতে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান মতে,
গত অর্থবছরের জুলাই-মে’র
তুলনায় রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি প্রায় ২ শতাংশ কমেছে।
(জুলাই-জুন)
রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৫ শতাংশ।
গত মে (এগারো) মাসে ছিল ১৫ শতাংশ।
জুলাই-মার্চ (নয়) মাসে এ হার ছিল ১৯ দশমিক ১৯ শতাংশ।
সূত্র জানায়,
একমাসের ব্যবধানে শুধু রাষ্ট্রায়ত্ত্ব চার ব্যাংকেই রেমিট্যান্সের
পরিমাণ কমেছে প্রায় এক কোটি মার্কিন ডলার।
জুনে ব্যাংক চারটিতে এসেছে ২৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার,
...
(বিস্তারিত) |
|
 |
|
|
|
 |
|
জাতিসংঘের নয়া উদ্যোগ
সংলাপ
॥
মহিলাদের সমানাধিকার নিয়ে ১৯৯৫ সালের বেজিঙ ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ
দলিল।
সেখানে ওই বছরের একটি আন্তর্জাতিক সম্মেলনে যেমন বিশ্বে মহিলাদের শোচনীয়
অবস্থা নিয়ে আলোচনা হয়েছিল,
সেভাবে করণীয় কাজের একটি রূপরেখাও তৈরি করা হয়েছিল।
বিশ্বে মহিলাদের মধ্যে আশা জেগেছিলো যে,
নারী-পুরুষের সামাজিক,
অর্থনৈতিক ও রাজনৈতিক ফারাক কিছুটা হলেও ঘুচবে।
বেজিঙে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে যে দলিল তৈরি
হয়েছিল তা কতটা কার্যকর হয়েছে সে ব্যাপারে পর্যালোচনা করে দেখার জন্য এ
বছরের গোড়ার দিকে মহিলাদের অবস্থা সম্পর্কিত জাতিসঙ্ঘে বৈঠক বসেছিল।
তাতে দেখা যাচ্ছে বেজিঙ ঘোষণাপত্রের রূপায়ন অসম পর্যায়ে রয়ে গেছে,
অনেক ভুলভ্রান্তিও ঘটেছে।
ঘোষণা ও বাস্তবের মধ্যে অনেক ফারাক রয়ে গেছে।
...
(বিস্তারিত)
|
|
মনিপুর স্কুল
সংলগ্ন রাস্তা সংস্কার জরুরি
ডাঃ মোস্তফা
আবদুর রহিম
॥
প্রায় সাড়ে
তিন লাখ থেকে ৪ লাখ লোক অধ্যুষিত ঢাকা শহরের একপ্রান্তে মিরপুর অঞ্চল।
মনিপুর
স্কুল মিরপুর অঞ্চলের তথা ঢাকা শহরের একটি নামকরা স্কুল।
এখানে
অভিজ্ঞ শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছে,
রয়েছে প্রায়
১৬ হাজার ছাত্র ছাত্রী সম্বলিত শাখাসহ মূল স্কুল।
বিভিন্ন ব্যাচে ছুটির সময় সাদা ড্রেস পড়ে অসংখ্য ছাত্রছাত্রীর নির্গমন মনে
হয় স্বচ্ছ জলে হংসযূথ চলছে জোটবদ্ধভাবে।
স্কুল
পরিবেশ থেকে রাস্তায় নামলেই গোলবাধে।
ভাঙা
চোরা সংকীর্ণ রাস্তা,
বৃষ্টি হলে
জমাটবাধা ময়লা পানিতে একাকার হয়ে যায় নির্গমনের প্রতিটি রাস্তা।
রিক্সাওয়ালারা দ্বিগুন ভাড়া হাঁকে,
শিশুরা পানি
মাড়িয়ে এসে বিভিন্ন ধরণের সংক্রামক রোগে ভোগে,
...
(বিস্তারিত) |
|
জামাত জঙ্গী দল
জঙ্গী উৎখাতে পাকিস্তান!
সংলাপ
॥
লাহোরে
সাম্প্রতিক ভয়াবহ জঙ্গী হামলার পর প্রবল আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে
জামাতসহ জঙ্গী গোষ্ঠীর একটি তালিকা তৈরি করে তাদের দেশের মাটি থেকে নির্মূল
করা দরকার বলে স্বীকার করল পাকিস্তান।
১৭টি
নিষিদ্ধ জঙ্গি সংগঠনের একটি তালিকা বানিয়েছে ইসলামাবাদ।
লাহোরের বিস্ফোরণে ৪৫ জনের মৃত্যুর তিনদিন বাদে তৈরি হওয়া ওই তালিকায় ২৬/১১’র
মুম্বই জঙ্গি হামলার চক্রী হাফিজ মহম্মদ সঈদের নেতৃত্বাধীন জামাত (আগের
লস্কর-ই-তোইবা) আছে।
পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে,
জামাতসহ সব
গোষ্ঠীর বিরুদ্ধেই এবার জোরদার অভিযান শুরু হবে।
এ
ব্যাপারে তারা একটি টাস্ক ফোর্স গড়েছে বলেও খবর।
এ
ব্যাপারে পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী সানাউল্লাহ খান একটি ভারতীয় সংবাদ
চ্যানেলকেও বলেন,
...
(বিস্তারিত)
|
|
মানবতার সামনে
মার্কিন স্পেসফাইটার
সংলাপ ॥
মহাকাশে
মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য কায়েমে সাধারণ মানুষের উদ্বেগের
যথেষ্টই কারণ রয়েছে।
এমন এক
উচ্চতা সেখান থেকে তামাম দুনিয়াকে হুমকি দেয়া যাবে,
ভয় দেখানো যাবে সেই উচ্চতায় একচেটিয়া মার্কিন কর্তৃত্বে গোটা পৃথিবীর
শান্তিকামী মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
না,
অহেতুক ভয় নয়।
পাঠক
আপনি ‘স্টার
ওয়ারস’
ছবিটি দেখেছেন।
মহাকাশে
লড়াকু মহাকাশযান লড়াই চালিয়েছিল।
এটিই এখন
বাস্তব।
অতি
সম্প্রতি অত্যন্ত গোপনে এক মার্কিন বায়ুসেনার স্পেস ফাইটারকে দিয়ে পরীক্ষা
চালানো হয়েছে।
চালকবিহীন এক্স-৩৭বি ফাইটারটি মহাশূন্যে পাঠানো হয়েছে ফ্লোরিডা থেকে।
...
(বিস্তারিত)
|
|
ভারতে মাওবাদীরা
মুসলমান নিধনে
নাবিল
॥
ওপার বাংলার
জঙ্গলমহল থেকে এবার মাওবাদীরা মুর্শিদাবাদে।
গত
মঙ্গলবার দিনের আলোয় প্রকাশ্যে নওদার দুধসর গ্রামে মাওবাদীরা নৃশংসভাবে খুন
করেছে ২ জনকে।
মৃতদের
নাম মোহর আলী (৫০),
সাইদুল শেখ
(৪৫)।
সাইদুল
সি পি এমের সমর্থক।
মোহর
আর এস পি-র সমর্থক।
এ
ছাড়াও এদিন সকালে মুর্শিদাবাদের ডাকবাংলো মোড়ে বাস থেকে নামিয়ে হাসেম শেখ
নামে এক ব্যক্তিকে গলা কেটে খুন করে দুষ্কৃতীরা।
তার
বাড়ি বর্ধমানের কেতুগ্রামে।
পুলিসের চর সন্দেহে মোহর ও সাইদুলকে খুন করা হয়েছে বলে মাওবাদীরা মৃতদেহের
পাশে পোস্টার ফেলে রাখে।
পুলিস
সুপার ভারতলাল মিনা বলেন,
...
(বিস্তারিত)
|
|
এক গুলিতে
রুদ্ধশ্বাস নাটক শেষ
সংলাপ
॥
ফেরার আততায়ীর
লাগাতার খোঁজ এবং তাকে কেন্দ্র করে রুদ্ধশ্বাস নাটকের যবনিকা পড়ল একেবারে
সাদামাটাভাবে।
ব্রিটিশ পুলিশের
ইতিহাসে অন্যতম বৃহত্তম এই অভিযানে খরচও মাত্র একটি গুলি।
গত এক
সপ্তাহ ধরে পুলিশ দাগি রাউল মোয়াটকে খুঁজছিল।
রাউল জেল
থেকে বেরিয়েই খুন করে তার এক সময়ের প্রেমিকার নতুন প্রেমিককে।
আহত করে
সেই প্রেমিকা এবং এক পুলিশকে।
তারপর
থেকে ‘চেজ’
করতে থাকে পুলিশ।
তাড়া করতে করতে
শেষ অবধি উত্তর পূর্ব ইংল্যান্ডের নিউ ক্যাসেলের কাছে রথবেরি গ্রামে এই
‘চেজ
সিন’
ক্লাইম্যাক্সে পৌঁছায়।
সেখানেই
জাল গুটিয়ে আনে পুলিশ।
সন্ধ্যে
সাতটা নাগাদ রথবেরি
...
(বিস্তারিত)
|
|
চীন-পাকি
সন্ত্রাস দমন মহড়া
ইশা
॥
‘মৈত্রী-২০১০’
শীর্ষক চীন ও পাকিস্তানের তৃতীয় সন্ত্রাসদমন মহড়া গত ৯ জুলাই পশ্চিম চীনের
নিন সিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ছিনথোংসিয়া অঞ্চলে শেষ হয়েছে।
চীন ও
পাকিস্তানের দুটি বিশেষ সেনাদল এ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।
৯ জুলাই
সকালে যৌথ সন্ত্রাসদমন মহড়া অনুষ্ঠিত হয়।
চীন ও
পাকিস্তানের বিশেষ বাহিনী বিমান বাহিনীর সহযোগিতায় যৌথ সন্ত্রাসদমন মহড়া
চালিয়েছে এবং সাফল্য অর্জন করেছে।
এ যৌথ মহড়ার
প্রধান লক্ষ্য ছিল মিলিতভাবে চীন ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলের সন্ত্রাসী
নিশ্চিহ্ন ও সন্ত্রাসীদের ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করা এবং জিম্মি উদ্ধার।
এবারের
সামরিক মহড়ার স্থল সন্ত্রাসদমন বাহিনীর পরিচালনায় একটি জঙ্গী বিমান ও একটি
হেলিকপ্টার সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে গুলি করে।
...
(বিস্তারিত)
|
|
লন্ডনে
রক্ষণশীলতার কবলে বাঙালি শিল্পী
সংলাপ
॥
বাঙালি সমাজের
রক্ষণশীলতা ও কঠোর অনুশাসনের খবর আবার নতুন করে জানল বিশ্ববাসী।
বিশ্ববিখ্যাত
‘হ্যারি
পটার’-এর
সঙ্গে সহপাঠী
‘পদ্মা
পাতিল’
চরিত্রে অভিনয় করে সুনাম কুড়ানো বাংলাদেশি বংশোদ্ভূত আফসান আজাদ (২২) হত্যা
চেষ্টার খবর গত কয়েক দিন ধরে ব্রিটেনসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে ফলাও করে
প্রচারিত হয়েছে।
তিনি বর্তমানে
ব্রিটিশ নাগরিক এবং লন্ডনে বসবাস করছেন।
কেউ কেউ
আবার সম্মান রক্ষার্থে হত্যা বা
‘অনার
কিলিং’
এর আশঙ্কাও করছেন।
কিন্তু
যাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে,
তারা আফসান আজাদের দূরের কেই নন,
বাবা ও ভাই।
ডেইলি
মেইল,
ম্যানচেস্টার ইভিনিং নিউজ,
সিবিএস নিউজসহ কয়েকটি পত্রিকায় খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে।
...
(বিস্তারিত)
|
|
আফগানিস্তানে
গণ-মানুষ মরছে!
বীমা
॥
আফগানিস্তানে
পৃথক কয়েকটি ঘটনায় আরো ছয় জন মার্কিন সেনা নিহত হয়েছে।
দেশটিতে মোতায়েন ন্যাটো বাহিনীর জোট ইসাফ কাবুলে এক বিবৃতিতে জানিয়েছে,
আফগানিস্তানের
পূর্বাঞ্চলে তিন জন এবং দক্ষিণাঞ্চলে তালেবানদের হামলায় দুই জন মার্কিন
সেনা নিহত হয়েছে।
এছাড়া
দুর্ঘটনাজনিত বিস্ফোরণে অপর এক মার্কিন সেনা নিহত হয়েছে।
এছাড়া
দুর্ঘটনাজনিত বিস্ফোরণে অপর এক মার্কিন সেনা নিহত হয়েছে নাম প্রকাশে
অনিচ্ছুক একজন ইসাফ কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে
আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনী তালেবানদের উপর হামলার নামে ৬ জন
বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার
...
(বিস্তারিত) |
|
প্রবাহ |
|
|
|
|