মনিপুর স্কুল সংলগ্ন রাস্তা সংস্কার জরুরি

 

ডাঃ মোস্তফা আবদুর রহিম ॥ 

 

প্রায় সাড়ে তিন লাখ থেকে ৪ লাখ লোক অধ্যুষিত ঢাকা শহরের একপ্রান্তে মিরপুর অঞ্চলমনিপুর স্কুল মিরপুর অঞ্চলের তথা ঢাকা শহরের একটি নামকরা স্কুলএখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছে, রয়েছে প্রায় ১৬ হাজার ছাত্র ছাত্রী সম্বলিত শাখাসহ মূল স্কুল বিভিন্ন ব্যাচে ছুটির সময় সাদা ড্রেস পড়ে অসংখ্য ছাত্রছাত্রীর নির্গমন মনে হয় স্বচ্ছ জলে হংসযূথ চলছে জোটবদ্ধভাবেস্কুল পরিবেশ থেকে রাস্তায় নামলেই গোলবাধেভাঙা চোরা সংকীর্ণ রাস্তা, বৃষ্টি হলে জমাটবাধা ময়লা পানিতে একাকার হয়ে যায় নির্গমনের প্রতিটি রাস্তা রিক্সাওয়ালারা দ্বিগুন ভাড়া হাঁকে, শিশুরা পানি মাড়িয়ে এসে বিভিন্ন ধরণের সংক্রামক রোগে ভোগে, নিরবিচ্ছিন্ন লেখাপড়ার পরিবেশে প্রচণ্ড বিঘ্ন ঘটায়মনিপুর মূল স্কুল থেকে ১০ নম্বর বা ২ নম্বর মেইন রোড পর্যন্ত আসা একধরণের যুদ্ধ আর বিরক্তির ধকল সইতে হয় অভিভাবকদের প্রতিদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাগুলি সরেজমিনে দেখে তড়িৎ সংস্কার করলে ছাত্রছাত্রীদের অসহনীয় কষ্ট লাঘব হবে ব্যাপারটা জনগুরুত্বপূর্ণ ও অতীব জরুরি