অস্ট্রেলিয়ার
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড জানিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর
পরপরই অস্ট্রেলিয়া সত্যিকারের প্রজাতন্ত্রে উন্নীত হবে।
একটি
আদর্শ প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে অস্ট্রেলিয়া।
জুলিয়া
গিলার্ড আরো বলেন,
রানীর প্রতি
রাষ্ট্রের অনেক টান রয়েছে।
তাই সে
প্রজাতন্ত্রের দিকে এগুতে চাইছে।
জুলিয়া
গিলার্ড এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ওই
সম্মেলনে তিনি আরো বলেন,
প্রধানমন্ত্রী
হিসেবে আমি আমার রাষ্ট্রের সবচেয়ে সুন্দর সময়টি আনতে চাই।
রাষ্ট্র জনমানুষের হয়ে উঠবে এ সুন্দর সময়ে।
আর তাই
প্রজাতন্ত্রের ভূমিকাই মুখ্য।
তবে রানীর
প্রতি পূর্র্ণআস্থা রেখে জুলিয়া গিলার্ড বলেন,
আমি তার দীর্ঘ
জীবন এবং সুখী সময়ের কামনা করি সব সময়।
তবে
একই সঙ্গে আমাদের এ সত্যটি মেনে নিতেই হবে যে,
অস্ট্রেলিয়া
প্রজাতন্ত্রের দিকেই যাচ্ছে।
অস্ট্রেলিয়া
ব্রিটিশদের অন্তর্ভুক্ত হয়ে কেন্দ্রীয়ভাবে রাজতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে।
সাধারণ
নির্বাচনের এক নির্বাচনী প্রচারণায় গিলার্ড তার প্রতিদ্বন্দ্বী নেতা টনি
এবোটের উদ্দেশে এমন মন্তব্য করেন।
কারণ
এবোট রাজতন্ত্রকেই সুন্দর ব্যবস্থা বলে মনে করে আসছেন।
টনি
এবোট পুনরায় গতকাল বলেন,
বর্তমানের
সরকার ব্যবস্থাই অস্ট্রেলিয়ার জন্য একটি সুন্দর ব্যবস্থা।
জুলিয়া
গিলার্ড চলতি বছর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
তিনিই
অস্ট্রেলিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী।